টাঙ্গাইলে সবজির দাম বৃদ্ধি করায় ১৬ ব্যবসায়ীকে জরিমানা

S M Ashraful Azom
টাঙ্গাইলে সবজির দাম বৃদ্ধি করায় ১৬ ব্যবসায়ীকে জরিমানা

সেবা ডেস্ক: মুসলমানদের পবিত্র মাস রমজানের শুরুতেই টাঙ্গাইল শহরে কাচাঁবাজার গুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। আর এই দাম বৃদ্ধিতে পাওয়াতে রোববার শহরের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ১১টি সবজি ব্যবসায়ী এবং ৫টি মুদির দোকানদারকে ৪৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে বটতলা এবং ছয়আনী বাজারে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।

জানা যায়, রমজানের শুরুতেই শহরের কাচাঁবাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। ক্রেতারা বলছেন রমজান আসলেই অযথা ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। সবজিভেদে দশ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়তি মূল্য নেয়া হচ্ছে। এপ্রেক্ষিতে আজ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম ঢাকা বলেন, বাজারে গিয়ে প্রথমে দেখা যায় শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা, পটল ৬০টাকা, ফুলকপি ৭০ টাকা, বেগুন ৫০ টাকা, পেয়াজ ৫৫ টাকা, আলু ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পরে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে প্রতিটি পণ্যের দাম ১৫ থেকে ২০ টাকা কমে যায়। প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও মোবাইল অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top