করোনা তহবিলে ১০ হাজার টাকা দান করলেন এক ভিক্ষুক

S M Ashraful Azom
করোনা তহবিলে ১০ হাজার টাকা দান করলেন এক ভিক্ষুক

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে এক ভিক্ষুক করোনার অনুদান তহবিলে ১০ হাজার টাকা দান করেছেন।

মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের হাতে এ টাকা দেন। দানশীল ও মহানুভবাতার এ কাজটি করেছেন উপজেলার কাংশা ইউনিয়নের গান্দীগাও গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ নাজিম উদ্দিন (৮০)।

ছয় সন্তানের জনক নাজিম উদ্দিনের জীবন চলে ভিক্ষে করে। ছাউনির মতো একটি ঘরে বসবাস করেন তিনি। দু’বছর ভিক্ষে করে সঞ্চয় করেছেন ১০ হাজার টাকা। এই টাকায় এবার বর্ষার আগেই ঘর মেরামত করবেন বলে সঞ্চয় করে আসছেন। কিন্তু করোনা পরিস্থিতি পাল্টে গেছে তার সিদ্ধান্ত। আশপাশে অনেক মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসন থেকে গঠন করেছেন ত্রাণ তহবিল। এর মাধ্যমে গরিব অসহায় মানুষরা পাচ্ছেন সহযোগিতা। এ সংবাদ পেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের হাতে তুলে দেন তার ভিক্ষে করে সঞ্চয় করা ১০ হাজার টাকা। এর মাধ্যমে যেন গরিব অসহায় মানুষরা সহযোগিতা পায়।

এ সময় নাজিমদ্দিন বলেন, ভিক্ষে করে ঘর ঠিক করার জন্যে ১০ হাজার ট্যাহা জমাই ছিলাম। অহন দেশের খুব বিপদ। দেশের মেলা মানুষ কষ্ট করতাছে। তাই ইউএনও স্যারের হাতে এসব ট্যাহা দিলাম। তিনি দশের দিবো। মানষে খাইয়া বাচুককা।

ঝিনাইগাতী ইউএনও রুবেল মাহমুদ বলেন, এই ভিক্ষক অনেক কষ্ট করে এই টাকা সঞ্চয় করেছিল। আজ তিনি করোনার তহবিলে দান করলেন। এমন মানুষ ক’জন হতে পারে?


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top