করোনায় ধূমপান ত্যাগ করলেন আফরান নিশো

S M Ashraful Azom
করোনায় ধূমপান ত্যাগ করলেন আফরান নিশো

সেবা ডেস্ক: বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় তারকা আফরান নিশো। তার নাটক-টেলিছবিগুলোর প্রতি বাংলাদেশসহ ওপার বাংলার দর্শকের বিশেষ আগ্রহ থাকে।

বর্তমানে করোনা ভাইরাস রুখতে লকডাউনে বাসাতেই বসে সময় পার করছেন এ অভিনেতা। ঘরে বসে আজ তিনি দিয়েছেন এক দারুণ খবর।ধূমপান ত্যাগ করেছেন আফরান নিশো।

নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘কতজন মানুষ জীবিত আছেন? বলবেন কি?

আওয়াজ দিয়েন। আওয়াজটা বড় হলে কলিজায় শান্তি পাবো হয়তো। মৃত্যুর কেলেঙ্কারিতে একটু দম নেওয়া, আর কী!’

স্ট্যাটাসের শেষ অংশে এই অভিনেতা আরও লেখেন, ‘সবাই নাকি আজকাল মৃতের সংখ্যাটাই খোঁজে, তাই?’

এসবের বাইরে ঘরবন্দী নিশো নিজের পরিবারকে বেশি সময় দিচ্ছেন বলে জানা গেছে। নিজেকে পরিবর্তনও করছেন তিনি। দীর্ঘদিনের ধূমপান করার অভ্যাস ছেড়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে নিশো জানিয়েছেন, ‘আমি অনেকবার সিগারেট ছেড়ে দিতে চেয়েছিলাম। এই সময়টায় এসে সেটা পেরেছি। এক মাসের বেশি সময়ে একটা সিগারেটও ধরিনি। এই অভ্যাসটা ত্যাগ করেছি।’

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top