ইসলামপুরে করোনা প্রতিরোধে পুলিশের সচেতনতা মূলক প্রচার

S M Ashraful Azom
ইসলামপুরে করোনা প্রতিরোধে পুলিশের সচেতনতা মূলক প্রচার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: মরণব্যাধী করোনা ভাইরাস প্রতিরোধে হাট বাজারে প্রতি দিনের ন্যায় পুলিশের টহল ও সচেতনতা মূলক প্রচার চালানো হয়েছে।

জামালপুরের ইসলামপুর থানা পুলিশ উপজেলায় রবিবার বিকালে চরদাদনা বাজার,পোড়ারচর বাজার,সরদারপাড়া বাজার এবং নাপিতের চর বাজার এলাকায় পুলিশি টহল সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতা মূলক প্রচার করা হয়।

এ সময় ইসলামপুর সার্কেলের এএসপি মোঃ সুমন মিয়া জরুরী প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হওয়া, অহেতুক রাস্তাঘাটে জমায়েত না হওয়াসহ সরকারি বিধি নিষেধ মেনে চলতে সকলকে অনুরোধ জানান।

এছাড়াও মানুষের আড্ডারত চা দোকানগুলো এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতীত অন্য দোকানগুলো বন্ধ করে দেন।



ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান