বকশীগঞ্জের বগারচর ইউনিয়নে শেখ হাসিনার উপহার বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জের বগারচর ইউনিয়নে শেখ হাসিনার উপহার বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় কোভিড-১৯ দুর্যোগে মানুষকে সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার বিতরণ করা হয়েছে।

বগারচর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ২২ এপ্রিল বুধবার দিনব্যাপি বিভিন্ন স্থানে ৬১৭ জনের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করেন বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু।

এ সময় উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. শিহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top