বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের ত্রাণ বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের ত্রাণ বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর অটো, ভ্যান, অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

তিনি প্রতি রাতেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ করছেন। সহযোগিতা করে যাচ্ছেন পৌর এলাকার মানুষকে। সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে অসহায়দের সহযোগিতা করছেন।

রোববার বিকালে পৌর এলাকার মালিরচর নয়াপাড়া গ্রামে ৮০ জন মানুষের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়। এই দুঃসময়ে ত্রাণ পেয়ে খুশির আমেজ দেখা দেয় অটো রিকশা চালকদের মাঝে।

পৌরসভার প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, কাউন্সিলর আব্দুল্লাহ মিয়া, প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান