
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: করোনার ভাইরাসের প্রাদূর্ভাব এড়াতে দেশে চলছে লকডাউন। লাগাতার ১৭ দিনের লকডাউনের আজ সাত দিন।
করোনাভাইরাসের প্রভাবের কারণে শ্রমজীবী ও হতদরিদ্ররা কর্মহীন হয়ে পড়ায় তাদের কথা চিন্তা করে বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলি তার ব্যক্তিগত উদ্যোগে চাল ও ত্রাণসামগ্রি বিতরণ করেন।
তিনি নিজেই বাড়ি বাড়ি গিয়ে ধারাবাহিকতার প্রথমদিন পুইঁছড়ি এলাকার হতদরিদ্রদের পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, অালু সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
তিনি বলেন, 'আমার ব্যক্তিগত উদ্যোগে যৎসমান্য ত্রাণসামগ্রি নিয়ে হতদরিদ্রের পাশে দাড়ানো। আমি নিজেই বাড়ি বাড়ি গিয়ে যারা হতদরিদ্র ও কেটে খাওয়া মানুষ তাদের খুঁজে ত্রাণ দিয়েছি। পুরো বাঁশখালীতে আমি ব্যক্তিগত উদ্যোগে ১৫শত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করবো। গত মঙ্গলবার উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে প্রথমদিন একশত হতদরিদ্র পরিবারের কাছে গিয়ে নিজেই ত্রাণ পৌঁছে দিয়েছি।'
