বিএনপি জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে:সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

S M Ashraful Azom
বিএনপি জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছেসেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেবা ডেস্ক: জাতীয় টাস্ক ফোর্স গঠনের নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার নিজ সরকারি বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এমন অভিযোগ করেন।

সেতুমন্ত্রী বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অনেকেই কর্ম হারিয়ে অসহায় জীবনযাপন করছে। এই ধরনের মানুষদের খুঁজে খুঁজে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হবে। এটা মানবিক দায়িত্ব।

ওবায়দুল কাদের বলেন, দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলকে অভিন্ন শত্রু করোনা প্রতিরোধে কাজ করতে হবে।

এ সময় পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। করোনা বিস্তাররোধে সরকারি সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top