আইসিইউতে করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

S M Ashraful Azom
আইসিইউতে করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
সেবা ডেস্ক: প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালের আইসিইউতে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। গত শুক্রবার আইসোলেশনে থাকা অবস্থায় টুইটারে এক ভিডিও বার্তায় বরিস জনসন জানিয়েছিলেন, তার শরীরের তাপমাত্রা অনেক বেশি।
আইসোলেশনে থাকার ১০ দিন পরেও তার শরীরে করোনার লক্ষণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এক সপ্তাহের বেশি কারো শরীরের তাপমাত্রা বেশি থাকলে তা থেকে নিউমোনিয়া হওয়ার আশঙ্কা থাকে।

ব্রিটিশ সরকারের একটি সূত্র বলছে, রোববার রাতে হাসপাতালেই ছিলেন প্রধানমন্ত্রী জনসন। আরো কয়েকদিন তাকে হাসপাতালেই থাকতে হচ্ছে। গত মাসের শেষের দিকে করোনা পজেটিভ হওয়ায় আইসোলেশনে ছিলেন জনসন। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। তবে তিনি জ্ঞান হারাননি। এখনো কথা বলতে পারছেন।

তার ব্যক্তিগত চিকিৎসক বলছেন, জনসনের আরো বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।

গত ২৭ মার্চ বরিস জনসনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। ব্রিটিশ সরকারের প্রথম কোনো শীর্ষস্থানীয় নেতা হিসেবে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান