কাজিপুরের চালিতাডাঙ্গায় ত্রাণ পেল ৪৭৫টি পরিবার

S M Ashraful Azom
কাজিপুরের চালিতাডাঙ্গায় ত্রাণ পেল ৪৭৫টি পরিবার

কাজিপুর  প্রতিনিধি: করোনায় কর্মহীন হতদরিদ্র মানুষের সহায়তা কর্মসূচির আওতায় কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের ৪৭৫ টি পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম ও সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এর অর্থায়নে প্রতিটি পরিবারকে দশ কেজি করে চালের সাথে এক কেজি ছোলা ও এক কেজি করে চিনি প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগণ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top