টংগীতে কৃষকের পাকা ধান কেটে দিলেন কলেজ ছাত্রলীগ

S M Ashraful Azom
টংগীতে কৃষকের পাকা ধান কেটে দিলেন কলেজ ছাত্রলীগ

টংগী সংবাদদাতা: টংগী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর উদ্যোগে কৃষকের ৩ বিঘা জমির পাকাধান কেটে দেয়ার খবর পাওয়া গেছে।

আজ ভোর থেকে টংগীর ৫০নং ওয়ার্ডের চাংকিরটেক বিলে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে এই ধানকাটা হয়।

জমির মালিক আনোয়ার হোসেন জানান, করোনা মহামারীর কারনে আমি ৫ দিন ধরে বিভিন্ন ভাবে ধানকাটার কৃষক খুঁজে না পেয়ে কাজী মঞ্জুর কাছে বিষয়টি খুলে বলি। তখন কাজী মঞ্জু আমাকে তার ৩ বিঘা জমির ধানকেটে বাড়িতে পৌঁছে দেয়ার আশ্বাস দেন। কৃষক বলেন, আজ ভোর হতে ৩০ জন নেতাকর্মী নিয়ে আমার জমির ধান কাটা শুরু করেছে বিকালের মধ্যে ধান বাড়িতে পৌঁছে যাবে।

এ বিষয়ে কাজী মঞ্জু জানান, আমার এই বিলে দুই শতাধিক কৃষকের ধানক্ষেত রয়েছে। পর্যায়ক্রমে সবার ধানই টংগী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় ধান কেটে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়া হবে। বর্তমান মহামারীতে আমরা কৃষকের পাশে আছি।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top