
শফিকুল ইসলাম: রৌমারী উপজেলায় টঙ্গী ফেরৎ এক যুবকের করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: মোমেনুল ইসলাম বুধবার (২২ এপ্রিল) সন্ধায় এ সংবাদ নিশ্চিত করেছেন।
সনাক্ত ব্যক্তির বাড়ি উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর আকন্দপাড়া গ্রামে। আক্রান্ত ব্যক্তি ২৪ বছর বয়সী এক যুবক।
সে টঙ্গী থেকে কাজ শেষে লোক সমাগমের মাঝে ট্রাকে করে গত ৮ এপ্রিল রৌমারীতে আসে। এরপর ১৮ এপ্রিলে তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নমুনা সংগ্রহকালে সর্দি, জ¦র, কাশি, গলা ব্যাথা, হাপানি, ডায়রিয়া, উচ্চ রক্তচাপসহ এসব লক্ষণ পাওয়া যায়। তাকে রৌমারী হাসপাতালের আইসোলেশন কক্ষে রাখা হয়েছে।
এনিয়ে রৌমারী উপজেলায় করোন ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দুইজন।
