মির্জাপুরে চারটি অবৈধ ড্রেজার ধ্বংস, দশ হাজার টাকা জরিমানা

S M Ashraful Azom
মির্জাপুরে চারটি অবৈধ ড্রেজার ধ্বংস, দশ হাজার টাকা জরিমানা

সেবা ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চারটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমান পাইপ ধ্বংস করা হয়েছে।

এ সময় রানা খান নামে এক ব্যক্তির কাছ থেকে দশ হাজার টাকা জরিমানাও আদায় করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।

রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার উয়ার্শী ইউনিয়নে বংশী নদীর দেওলীপাড়া, সাফর্তা, নওগাও ও নাগরপাড়াসহ একাধিক স্থানে এলাকার কিছু অসাধু ব্যবসায়ী বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।খবর পেয়ে দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে তিনটি স্পটের অবৈধ বালু উত্তোলনকারী পালিয়ে গেলেও সাফর্তা গ্রামের রানা খানকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে বালু উত্তোলনের কাজের ৪ টি ড্রেজার ও বিপুল সংখ্যক পাইপ ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন অভিযানের সত্যতা স্বীকার করেছেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top