সখীপুরে আ’লীগের উদ্যোগে দুঃস্থ্য মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

S M Ashraful Azom
সখীপুরে আ’লীগের উদ্যোগে দুঃস্থ্য মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সেবা ডেস্ক: প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের প্রভাবে টাঙ্গাইলের সখীপুরে ঘরে বসে থাকা শ্রমজীবি দুঃস্থ্য অসহায় মানুষের মধ্যে ৩০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার আদানি, ভূয়াইদ, শ্রীপুর, ভাতগড়া, বাবুলচালা, খুইংগ্যারচালা এলাকার ভ্যানচালক, চা বিক্রেতা, বয়স্ক ও দুঃস্থ্য মানুষের হাতে ২ কেজি ময়দা, ১ কেজি আলু, ১০ টি ডিম ১ টি সাবানের প্যাকেট তুলে দেওয়া হয়।

টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া বাদল, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ-এর উদ্দ্যেগে এসব বিতরণ করেন এলাকাবাসী।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সেকান্দার আলী, কাকড়াজান ইউনিয়নের শেখ হাসিনা পরিষদের সভাপতি আমিনুল সিকদার, লেয়ার মালিক রমজান খান, তরুন সমাজ সেবক খান আহম্মেদ হৃদয় পাশা, মিনহাজ উদ্দিন মাস্টার প্রমুখ এসব বিতরণ করেন।

তরুন সমাজ সেবক খান আহম্মেদ হৃদয় পাশা বলেন, মানবতার ফেরিওয়ালা’গোলাম কিবরিয়া বাদল ও তারিকুল ইসলাম বিদ্যুৎ-এর উদ্দ্যেগে ও এলাকার বিত্তবানদের অর্থায়নে কয়েকটি এলাকার দুঃস্থ্য মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top