৫০০ পরিবারের মাঝে জেলা আ’লীগের ইফতার সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
৫০০ পরিবারের মাঝে জেলা আ’লীগের ইফতার সামগ্রী বিতরণ

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নোভেল করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠির মাঝে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় সদর উপজেলা সংলগ্ন এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শিমুন শামস্, সাবেক ছাত্র নেতা জি.এম ওয়াহিদ পারভেজ প্রমূখ।

করোনা ভাইরাস’র প্রভাবে অসহায় কর্মহীন ৫০০ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top