
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা কর্মহীন সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার দিনব্যাপী উপজেলার সদর,গোয়ালের চর,ও চর পুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল এর পক্ষে ত্রানসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল ।
উপজেলা দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিটি ইউনিয়নের ৯শত পরিবারের মাঝে জনপ্রতি ৫কেজি চাল, ও উপজেলা আওয়ামী লীগের অর্থায়নে এককেজি আলু ,৫শগ্রাম ডাল,৫শগ্রাম লবন ও একটা সাবান দেওয়া হয়।
এসময় মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন, সহ ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
