
বাহুবল প্রতিনিধি: বাহুবলে উপজেলা প্রশাসন উপজেলার ৭ টি ইউনিয়নে একযোগে ৭ শ অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছে।
৩১ মার্চ এ চাল স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগন বিতরণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাগন উপস্থিতি থেকে সুষ্ঠু বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার জানান ৩০ মার্চ উপজেলা প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ত্রাণ কার্যক্রম চলবে।
