বকশীগঞ্জে ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিতরণ শুরু

S M Ashraful Azom
বকশীগঞ্জে ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিতরণ শুরু

বকশীগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষ যেন স্বল্প মূল্যে হাতের নাগালে চাল ক্রয় করতে পারেন সেলক্ষ্যে সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলায় ওপেন মার্কেট সেল (ওএমএস) এর চাল বিক্রি শুরু করা হয়েছে।

মঙ্গলবার বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড় এলাকায় চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম.জামশেদ খোন্দকার জানান, সরকার করোনাভাইরাসের পাদুর্ভাব থেকে মানুষকে রক্ষার জন্য নানা ধরণের উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি কেউ যেন খাদ্য সমস্যায় না ভোগেন সেজন্য উপজেলা পর্যায়ে ওএমএস কার্যক্রম চালু করেছে।

প্রতিদিন নি¤œ আয়ের মানুষ ১০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন। একজন ডিলার প্রতিদিন এক মেট্রিকটন চাল বিতরণ করবেন।

করোনা পরিস্থিতির মধ্যে ওএমএস এর চাল বিতরণ শুরু করায় সরকারের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে জানিয়েছেন সাধারণ মানুষ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান