
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলা সদর ইউনিয়নের ১০ টি গ্রামের দুই শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা দিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মো. আব্দুর রেজ্জাক। তিনি গত তিন চারদিনে বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের হাতে ২শ করে টাকা দেন।
এ সময় তিনি সকলে কাছে দোয়া চান। তিনি আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় মসজিদ ও মাদরাসা গুলোতে উন্নয়নের জন্যে অনুদান দিয়ে যাচ্ছেন। এ সময় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃ›দ্ব উপস্থিত ছিলেন।
