
শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। ২৫ এপ্রিল (শনিবার) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ কমিটি গঠন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মোমেনুল ইসলাম, রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও শাহিন আলম প্রমূখ।
উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রলীগ ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের নিয়ে করোনা প্রতিরোধে কাজ করবে এই স্বেচ্ছাসেবক কমিটি।
