গাজীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর, বাড়ী ভাংচুর, আহত ৫

S M Ashraful Azom
গাজীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর, বাড়ী ভাংচুর, আহত ৫

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চাদার দাবিতে বাড়িতে ভাংচুর এবং মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় পিটিয়ে আহত করা হয় ২ যুবক ও ৩ মহিলাকে। গত রবিবার বিকেলে তারগাছ কুণিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মাসুদ রানা, মেহেদি হাসান মুন্না, খোর্শেদা বেগম, তানজিলা আক্তার, হামিদা বেগম।

জানা যায়, প্রায় এক বছর ধরে দুই ভাই একত্রে ইন্টারনেটের ব্যবসা করে আসছে। কিছুদিন যাবত মোক্তার হোসেন নামে একজন তার কাছে চাদা দাবি করে। চাদা না দিলে এলাকা থেকে বের করে দেয়ার হুমকী দেয়। চাদা না পেয়ে গত রবিবার কয়েকজন সন্ত্রাসী নিয়ে এসে তার বাড়িতে হামলা চালায়। এ বিষয়ে অভিযোগ করতে গেলে গাছা থানা লকডাউন থাকায় অভিযোগ করতে পারেনি বলে জানা যায়।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ দুলাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি, আমি কোয়াইন্টাইনে আছি। পরে দেখবো।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top