
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর: টঙ্গীতে যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লার ব্যাক্তিগত উদ্যোগে খাঁ পাড়া এলাকায় ৫ টি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষক ও শিক্ষিকাদের মাঝে উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেন।
মহামারী করোনা ভাইরাস সংক্রমিত রোধে পুরো বাংলাদেশ প্রায় লকডাউন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সারা দেশের স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের বেতন খুবই সামান্য। এই লকডাউনে তারা মানবেতর জীবনযাপন করছেন। তারা কারো কাছে সহযোগিতা চাইতেও পারছেন না ও সরকার থেকে তাদের সহায়তা করা হচ্ছে না।
ঠিক এই মূহুর্তে যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা তার পাশ্বে দাঁড়ান ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন
এবং সবসময় তাদের পাশ্বে থাকবেন বলে তিনি জানান।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমি সাধ্য মতো চেষ্টা করছি দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। কিন্তু বর্তমান সময়ে এতিম খানার বাচ্চারা ও স্কুলে খুব খারাপ অবস্থা।
আমি বৃত্তবানদের বললো আপনার সাধ্য অনুযায়ী এই মহামারী পরিস্থিতে তাদের পাশ্বে দাঁড়ান।
তিনি আরো বলেন,মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল (এমপি) এর
মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে আপনাদের কিন্ডারগার্টেন স্কুলের কথা তুলে ধরবো।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন,সাধারণ সম্পাদক শওকত মাষ্টার, খাঁ পাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক ইউসুফ খান মাষ্টার, লেসন আইডিয়াল স্কুলের প্রতুষ্ঠাতা ও প্রধান শিক্ষক জসিম উদ্দিন খান মাষ্টার,আল নুর একাডেমি এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নুরুল ইসলাম খান, কনফিডেন্স স্কুল এন্ড কলেজ পরিচালক আরিফ হোসেন, ব্লসম হাই স্কুলের পরিচালক বেলায়েত হোসেন মোল্লা প্রমুখ।
