বকশীগঞ্জে আরও একজনের শরীরে করোনা শনাক্ত

S M Ashraful Azom
বকশীগঞ্জে আরও একজনের শরীরে করোনা শনাক্ত

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আরো একজনের শরীরে প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে বকশীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৫। তবে আক্রান্তদের মধ্যে দুইজন পুরোপুরি সুস্থ্য হয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন।

২৮ এপ্রিল মঙ্গলবার পরীক্ষা শেষে তার শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর  উপস্থিতি পাওয়া যায়।

এর আগে সে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইমারী গ্রামের বাসিন্দা হলেও নিজের পরিচয় গোপন রেখে পাশ্ববর্তী শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে আসে। নমুনা পরীক্ষা শেষে করোনা ভাইরাস শনাক্ত হলে সে পুরোপুরি আত্মগোপনে চলে যায়।

পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তার অবস্থান চিহ্নিত করে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার রাতেই বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জমশেদ খোন্দকার তার বাড়ীতে উপস্থিতি হয়ে তাকে জামালপুর আইসোলেশন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জমশেদ খোন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top