বকশীগঞ্জে করোনায় আক্রান্ত হওয়া দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

S M Ashraful Azom
বকশীগঞ্জে করোনায় আক্রান্ত হওয়া দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের থাবায় আক্রান্ত হয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স জাহানারা বেগম ও বাবুর্চী মো. আমিনুল ইসলাম।

তাদের শরীরে করোনার কোন উপসর্গ না থাকলেও নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজেটিভ আসে। ফলে তাদের চিকিৎসার জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। কয়েকদিনের চিকিৎসা শেষে তারা এখন পুরোপুরি সুস্থ হয়েছেন।

 দুই দফা পরীক্ষার পর বুধবার তাদের রিপোর্ট নেগেটিভ আসায় করোনা মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাজিম শাহরিয়ার জানান, বুধবার বিকালে সম্পূর্ণ সুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারে ফিরেছেন করোনায় আক্রান্ত হওয়া সিনিয়র স্টাফ নার্স জাহানারা বেগম ও বাবুর্চী আমিনুল ইসলাম।

তবে আর কেউ যেন করোনায় আক্রান্ত না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অভিযান পরিচালনা করা , মানুষকে বুঝিয়ে ঘরে ফেরানো , কাউকে কাউকে অথদর্ন্ড দেওয়া সহ নানা কার্যক্রম চালানো হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী জানান, যারা আক্রান্ত হয়েছিলেন তারা বর্তমানে সুস্থ হয়ে ফিরেছেন। আগামিকাল (বৃহস্পতিবার) থেকে তারা হাসপাতালে আগের মত ডিউটি করবেন। তিনি নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে সকলকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, এই যুদ্ধে জয়ী হওয়ার একমাত্র উপায় ঘরে থাকা ও সচেতন থাকা। তাই তিনি সকল নাগরিককে ঘরে থেকে প্রশাসনকে সহযোগিতা করার আহŸান জানান।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top