জামালপুরে ১৮৫০ পিছ ইয়াবাসহ আটক-১

S M Ashraful Azom
জামালপুরে ১৮৫০ পিছ  ইয়াবাসহ আটক-১
মো. শাহ্ জামাল, জামালপুর: জামালপুরে ১ হাজার ৮শ’ ৫০ পিস ইয়াবাসহ ১জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি’র প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

  বিজ্ঞপ্তিতে উল্লেখ, ২ এপ্রিল বিকেল ৪টার দিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী গয়টাপাড়া বিওপির হাবিলদার কাজী নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল গয়টাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ মিজানুর রহমান (৩০)কে ১৮৫০ পিছ  ইয়াবাসহ আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। মিজানুর রহমান রৌমারীর গয়টাপাড়া গ্রামের আজগর আলী ছেলে। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৫,৫৬,০০০ টাকা। আটককৃতকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান