বাড়ির সীমানা নিয়ে মারপিটে নিহত-১

S M Ashraful Azom
বাড়ির সীমানা নিয়ে মারপিটে নিহত-১

কাজিপুর প্রতিনিধি:  বাড়ির সীমানা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের মারপিটে আলেয়া বেগম (৬৫) নামের এক মহিলা নিহত হয়েছেন।

সোমবার রাতে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার মরদেহ সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে।

কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান জানান ‘প্রতিপক্ষ আব্দুল মালেকের সাথে আব্দুল হাকিমের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল।

সোমবার সন্ধ্যায় হাকিমের সাথে মালেকের ঝগড়া বাধে। এক পর্যায়ে আলেয়া বেগম ঝগড়া থামাতে গেলে মালেক তার উপর চড়াও হয়। 

তাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করে। রাতে হাসপাতালে নেবার পথে আলেয়া মারা যায়। এ ব্যাপারে নিহতের পুত্র আলামিন বাদী হয়ে থানায় মামলা করেছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top