কৃষকের ধান কেটে দিতে ৬৪ জেলায় কৃষক লীগের হট লাইন চালু

S M Ashraful Azom
কৃষকের ধান কেটে দিতে ৬৪ জেলায় কৃষক লীগের হট লাইন চালু

সেবা ডেস্ক: কালবৈশাখী ঝড়ের ঝুঁকি ও পুরো বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণের কারণে বোরো ধান ঘরে তোলা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন দেশের লাখ লাখ কৃষক পরিবার। এজন্য কৃষক লীগ সারাদেশে ধান কাটার জন্য বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। কারণ নির্দিষ্ট সময়ে ধান কাটতে না পারলে কালবৈশাখী ঝড় ও বন্যায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এজন্য কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি বোরো মৌসুমে কৃষকের ধান কাটায় সহযোগিতার জন্য ৬৪ জেলায় চালু করেছে হট লাইন। পাশাপাশি শ্রমিক ও আধুনিক মেশিনও প্রস্তুত রেখেছে।

সারাদেশে মোট ১০টি জোন ভাগ করে প্রতিটি জোনের সঙ্গে জেলাগুলো যুক্ত করে একাধিক হট লাইন নম্বর চালু করা হয়েছে। প্রতিটি জোনে আছেন দায়িত্বপ্রাপ্ত এক বা একাধিক কেন্দ্রীয় নেতা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সার্বিক কার্যক্রম সমন্বয় ও যোগাযোগের জন্য দেয়া আছে কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল নম্বর, যাতে যে কেউ চাইলে সরাসরি কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এ প্রসঙ্গে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষক লীগের কেন্দ্রীয় নির্দেশনায় কাজ করবে ১০টি জোন।  জোনের নির্দেশনায় কাজ করবে জেলা কমিটি। এজন্য প্রতিটা জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের যুক্ত করা হয়েছে। জেলা কমিটিতে কৃষকের ধান কাটা ও সহায়তার জন্য ১শ’ জনের স্ট্রাইকিং ফোর্স রয়েছে।

তিনি আরো বলেন, করোনাভাইরাসের কারণে সব মানুষ ঘরবন্দি। কালবৈশাখী ঝড় ও শ্রমিক সংকটের কারণে বোরো মৌসুমের ধান কাটতে পারছে না দেশের অনেক কৃষক। এজন্যই ধান কাটার আধুনিক মেশিন ও এই স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে। এসব শ্রমিক ও কৃষক লীগের নেতা-কর্মীরা ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেবে।

সমীর চন্দ বলেন, বিশেষ করে আমরা যেসব অঞ্চলে বোরো ধান হয় ও হাওর অঞ্চলের দিকে বেশি খেয়াল রাখছি। এজন্য আমরা একটি স্ট্রাইকিং ফোর্স গঠন করেছি। তাদের কিছু খরচাও আমরা বহন করবো। এছাড়া আরো আগেই ছাত্রলীগ কৃষকের ধান কাটায় সহযোগিতা শুরু করছে। কৃষকের পাশে তারা দাঁড়িয়েছে। এজন্য ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।

কৃষক লীগের সভাপতি আরো বলেন, আগাম বন্যায় যাতে কৃষকের ধান ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগাম ধান কাটতে আধুনিক মেশিন দিয়েছেন। কৃষক যাতে ধানের ন্যায্য দাম পায়, সেজন্যও সরকার নির্দেশনা দিয়েছে।

সমির চন্দ আরো বলেন, কৃষকের ধান কাটতে মোট ১০টি অঞ্চলের এক হাজার নেতা-কর্মীর মাধ্যমে ১০টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমের টিম লিডারের ফোন নম্বর হট লাইনে দেয়া আছে। বোরো মৌসুমের ধান কাটার জন্য যেকোনো কৃষক ওই হট লাইনে ফোন দিলে কৃষক লীগের নেতা-কর্মীরা ধান কেটে দেবে। শুধু ধান কাটা নয়, কৃষকের যেকোনো সমস্যার সমাধান এ হটলাইনের মাধ্যমে করা হবে।

সারাদেশে কৃষকের জন্য কৃষক লীগের হটলাইন নম্বরগুলো হলো– সিলেট অঞ্চল- সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার - ০১৭১১৩৩১০৭২, ০১৭৬৮৩৫৩৭৮০। কুমিল্লা অঞ্চল- ব্রাহ্মণবাড়িয়া- ০১৭৩২১৭০৫৫৫, ০১৭১১৭২১৭৩৪। চট্টগ্রাম অঞ্চল- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি  ০১৭১১১৪০২১৬, ০১৯২৭৩৮১১৭০। রংপুর অঞ্চল- রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়- ০১৭১১২৬১৮৩৩, ০১৭১১৩৯২২৪৫। বরিশাল অঞ্চল, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা- ০১৭১১৪৪২২১৩, ০১৭১৫৩৪৮১৯২। ফরিদপুর অঞ্চল- ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর- ০১৭১২০৯২৭৫৬,০১৭১১২২৪৬৯৬। রাজশাহী অঞ্চল- রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, নওগাঁ- ০১৭১৪২২০৫৬৩, ০১৭১১৬৪৫০৫৬। ঢাকা অঞ্চল- ঢাকা জেলা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়গঞ্জ, নরসিংদী, গাজীপুর- ০১৭১১৩২৯০৪৪, ০১৭১৫২৫১৪২৮। খুলনা অঞ্চল- খুলনা, বাগেরহাট, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা- ০১৭১৬৭১৬২০১, ০১৭১১৫২০০২৪। ময়মনসিংহ অঞ্চল- ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর- ০১৭১৬ ৬৭০৭৭০।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top