আজ রাজশাহীর ৮ জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

S M Ashraful Azom
আজ রাজশাহীর ৮ জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নোভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের আট জেলার সঙ্গে আজ সোমবার ভিডিও কনফারেন্স করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাজশাহী বিভাগের প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হবে। রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা বাসস।

জেলাগুলো হচ্ছে- বগুড়া, চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করবে।

এর আগে প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চার দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি সংকট উত্তরণে বিভিন্ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দিয়েছিলেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top