কাজিপুরের খাসরাজবাড়িতে মানবিক সহায়তা প্রদান

S M Ashraful Azom
কাজিপুরের খাসরাজবাড়িতে মানবিক সহায়তা প্রদান
কাজিপুর প্রতিনিধি: কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে অবস্থিত খাসরাজবাড়ি ইউনিয়ন পরিষদের চা বিক্রেতা ও হতদরিদ্রদের জন্য জাতীয় সংসদ সদস্যের প্রদত্ত কোটা থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ৫০ জন সুবিধাভোগীর জনের মাঝে এই সহায়তা সামগ্রি বিতরণ করেন। এর মধ্যে রয়েছে চাল, ডাল, লবন, ও ভোজ্যতেল।

এসময় উপস্থিত ছিলেন খাসরাজবাড়ি ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আছের আলী, সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, যুবলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক  সাবেক সাধারন সম্পাদক বেল্লাল হোসেন, ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক, মহিলা মেম্বর সোখেদা খাতুন, ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কোরবান আলী , বাবলু মিয়া, উদ্যোক্তা কামরুজ্জামান প্রমূখ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান