কাজিপুরে কর্মহীনদের পাশে সোনামুখী ইউনিয়ন আ.লীগ

S M Ashraful Azom
কাজিপুরে কর্মহীনদের পাশে সোনামুখী ইউনিয়ন আ.লীগ

কাজিপুর প্রতিনিধি: দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকার আহবান মেনে কর্মহীন হয়ে পড়াদের জন্যে মানবিক সহায়তা দিচ্ছে সোনামুখী ইউনিয়ন আ.লীগ।

একইসাথে বঙ্গবন্ধু শহিদ মনসুর আলী স্মৃতি সংসদের বাস্তবায়নে এবং ইউনিয়ন আ.লীগের নিজস্ব অর্থায়নে পুরো ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও হাট-বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক এবং খাবার সহায়তা সামগ্রী হচ্ছে চাল, ডাল, আল, পিয়াজ ও তেল।

শুক্রবার সকাল দশটায় সোনামুখীতে দলীয় কার্যালয়ের সামনে জীবানুনাশক ছিটিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারন সস্পাদক নুরুল ইসলাম মাস্টার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী আসলাম, সাংগঠনিক সম্পাদক ইউনুস উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সম্পাদক সোহেল রানা, ছাত্রলীগ সভাপতি আসাদুল ইসলাম, পবিত্র কুমার, জেলা ছাত্রলীগ সদস্য মোসলেম উদ্দিন প্রমূখ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান