
জামালপুর সংবাদদাতা: জামালপুরে এসএসসি পরিক্ষা ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নি¤œ আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরন করেছে। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ত্রাণ বিতরণ উদ্ধোধন করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫২ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবন, তেল ও সাবান বিতরণ করা হয়। নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ’৯৯ ব্যাচকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক।
ওদিকে জামালপুর পৌরসভার ১২টি ওয়াডে ৫শত পরিবারসহ জেলা প্রশাসনের উদ্যোগে এখন পর্যন্ত জেলার ৭ উপজেলায় ৩৫ হাজার ৯শত ৪টি পরিবারের মাঝে খাদ্য সহায়তাসহ নগদ ১৪ লাখ ১৫ হাজার টাকা প্রদান করেছে ।
সামাজিক সংগঠন ও বিত্তবানদেরকে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন জেলা প্রশাসক।
