নাগরপুরে লকডাউনকৃতদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে প্রশাসন

S M Ashraful Azom
নাগরপুরে লকডাউনকৃতদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে প্রশাসন

সেবা ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে ইতিমধ্যে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ঢাকা ও নারায়নগঞ্জ থেকে অনেক মানুষ এরই মাঝে নাগরপুরে ঢুকে পড়েছে। এজন্য প্রতিনিয়ত উপজেলা প্রশাসনকে করোনা ভাইরাসের সংক্রমন রোধে নতুন নতুন বাড়িকে লকডাউন করতে হচ্ছে। লকডাউনকৃত বাড়ির লোকজন যেন সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বেরোতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে প্রশাসনকে।

সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে নাগরপুর উপজেলা প্রশাসন। এছাড়া করোনা ভাইরাসের কারনে যেসকল বাড়ি লকডাউন করা হয়েছে তাদের বাড়িতেও খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।

সোমবার বিকালে উপজেলার সহবতপুর ইউনিয়নের লকডাউনকৃত ২৫ টি পরিবারের মাঝে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌছে দেন সহবতপুর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ মোল্লা।

এ সময় সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে উপজেলা প্রশাসনের সহায়তায় শুরু থেকেই সহবতপুর ইউনিয়ন পরিষদ ত্রাণ বিতরন করে আসছে। গত ১৭ ই এপ্রিল সহবতপুরের নন্দ পাড়ায় একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় ৩০ বাড়ি লকডাউন করা হয়। আজ করোনা ভাইরাসের কারনে লকডাউন করা ২৫ টি পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। প্রশাসনের তরফ থেকে চাল, ডাল, আলু ও আমার ব্যক্তিগত তরফ থেকে লবন এবং মিষ্টি কুমড়া বিতরণ করেছি। যে পর্যন্ত তাদের লকডাউন অবস্থার পরিবর্তন না হবে সে পর্যন্ত তাদের প্রশাসনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top