
সেবা ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রাস্তার পাশ থেকে উদ্ধারকৃত অজ্ঞাত ব্যাক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
খুমেক হাসপাতালের মুখপাত্র ডাঃ শৈলান্দ্রনাথ বিশ্বাস জানান, শনিবার বিকাল চার টায় তিনি মারা যান। তার করোনা উপসর্গ ছিল। গতকালই করোনা পরীক্ষায় তার নমুনা সংগ্রহ করা হয়।
গতকাল পুলিশ ও স্থানীয় ছাত্রলীগ নেতা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বৃদ্ধর কোন পরিচয় এখনও পায়নি পুলিশ। খুলনা মেডিকেল কলেজ কতৃপক্ষ বিনামূল্যে তার চিকিৎসা করছিলেন।
