জামালপুরে লাশ দাফনে নেই আত্মীয়রা

S M Ashraful Azom
জামালপুরে লাশ দাফনে নেই আত্মীয়রা

সেবা ডেস্ক: জামালপুরে প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির (৫০) দাফনকার্য সম্পন্ন করা হয়েছে । গতকাল রবিবার ভোরে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে এই দাফন সম্পন্ন করা হয়। মৃত ব্যক্তি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী জামালপুর সদর উপজেলা প্রশাসনের নির্দেশে ঘোড়াধাপ বাজার সংলগ্ন কবরস্থানে মৃত ব্যক্তির নামাজে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

মৃত ব্যাক্তির পরিবার সূত্রে জানা গেছে, ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যাওয়া ওই ব্যক্তি গত ১৩ এপ্রিল হার্টের সমস্যা নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে যে অক্সিজেনটি ব্যবহারের জন্য দেওয়া হয়, সেটা পূর্বে যে রোগী ব্যবহার করেছিলো তার শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়। তারপর ওই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য তার স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে তার স্যাম্পল টেস্ট করালে করোনা পজিটিভ আসে। এরপর তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ এপ্রিল সন্ধা ৭টার দিকে তিনি মারা যান।

মৃতের লাশবাহী গাড়ি রাত ২টার দিকে জামালপুরে পৌঁছে। এরপর জামালপুর সদর উপজেলা প্রশাসনের নির্দেশে ভোর সাড়ে ৫টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা ও ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সার্বিক তত্ত্বাবধানে মৃত ব্যক্তির নামাজে জানাজা ও দাফনকার্য সম্পন্ন করা হয়।

এ সময় মৃতের শ্যালক কামরুল হাসান রতন, ইমাম হাফেজ মাও. মাসুম মুশফিক, কাফন-দাফনে নিয়োজিত স্বেচ্ছাসেবক টিম প্রধান মাও. আশরাফুল আলম, ইসমাঈল হুসাইন ও আব্দুল্লাহ আল মাসউদ সহ সাতজন জানাজায় অংশ নেন ।

উল্লেখ্য, জানাজা এবং দাফন করার সময় মৃত ব্যক্তির শ্যালক ছাড়া তার কোন আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর কেউই উপস্থিত ছিলো না।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top