এবার স্থগিত করা হলো পহেলা বৈশাখের সকল অনুষ্ঠান

S M Ashraful Azom
এবার স্থগিত করা হলো পহেলা বৈশাখের সকল অনুষ্ঠান
সেবা ডেস্ক: প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় জনসমাগম এড়াতে আসছে পহেলা বৈশাখ ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বৈসাবির সব ধরনের অনুষ্ঠান স্থগির নির্দেশ দিয়েছে বাংলা সরকার।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনাভাইরাস (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন পহেলা বৈশাখ ১৪২৭ বা এই সময়ে সকল ধরনের অনুষ্ঠান, কার্যক্রম (তিন পার্বত্য জেলার লবসাবিসহ) স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহেণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।

এর আগে গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ডিজটাল উপায়ে নববর্ষের অনুষ্ঠান পালন করতে আহ্বান জানান।

আর মাত্র দুসপ্তাহ পরেই বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। প্রতিবছর বাঙালিরা বেশ জাঁকজমকভাবে পালন করে নববর্ষের দিনটি। বর্ণিল উৎসবে মেতে উঠে পুরো দেশ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top