
সেবা ডেস্ক: দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. ফজলে রাব্বী মিয়ার সহধর্মীনি আনোয়ারা রাব্বী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
আজ ২৬ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগতে থাকা আনোয়ারা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেদিনই ঢাকায় ফেরেন ফজলে রাব্বী। প্রথমে তার স্ত্রীকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে ১৯ মে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে আনোয়ারাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এতোদিন।
