করোনা যুদ্ধে জয়ী হলো এক হাজারের অধিক পুলিশ সদস্য

S M Ashraful Azom
করোনা যুদ্ধে জয়ী হলো এক হাজারের অধিক পুলিশ সদস্য

সেবা ডেস্ক: জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের চার হাজারের বেশি সদস্য প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক হাজার ১১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন পুলিশ সদস্য।

মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, যেসব পুলিশ সদস্য সুস্থ হয়েছেন, তাদের অনেকেই আবার কাজে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবায় দ্রুত সুস্থ হচ্ছেন পুলিশ সদস্যরা।

তিনি আরো জানান, পুলিশ সদস্যদের করোনাঝুঁকি কমাতে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সদস্যদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করা ও সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top