আগামী শনিবার থেকে খুলছে রাজধানীর মার্কেট ও বিপণিবিতান

S M Ashraful Azom
আগামী শনিবার থেকে খুলছে রাজধানীর মার্কেট ও বিপণিবিতান

সেবা ডেস্ক: আগামী শনিবার (৩০ মে) থেকে খুলছে রাজধানী ঢাকার সব মার্কেট ও বিপণিবিতান। ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু এ তথ্য নিশ্চিত করেছেন।

সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মহানগরের সব বাণিজ্য বিতান ও শপিং মল ইদের দিন থেকে ২৯ মে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। ফলে ৩০ মে শনিবার থেকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিধি-নিষেধ মেনে যথানিয়মে প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় দেশে গত ২৬ মার্চ থেকে টানা ৬৭ দিনের ছুটি চলছে। আগামী ৩০ মে শেষ হচ্ছে এ সাধারণ ছুটি। টানা ছুটিতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমেছে। কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top