বাজার করতে লাইনে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী, সোস্যাল মিডিয়ায় ভাইরাল

S M Ashraful Azom
বাজার করতে লাইনে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী, সোস্যাল মিডিয়ায় ভাইরাল

সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনিকে রাজধানী ঢাকার একটি সুপার শপের অপেক্ষমাণ ক্রেতাদের সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ধানমন্ডির ওই সুপার শপের সামনে তার দাঁড়িয়ে থাকার একটি ছবি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেকে তার এ কাজের প্রসংশা করছেন। সেখানে তিনি নিরাপদ দুরত্ব বজায় রেখে বাজার করেছেন।

দীপু মনির ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন মাকসুদুল হাসান রাহুল নামের একজন। তাতে তিনি লিখেছেন, ‘মীনা বাজারের সামনে জনকাতারে দাঁড়িয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আপা!’

ঘটনার বিবরণ দিয়ে তিনি জানিয়েছেন, সুপার শপটির ম্যানেজার উনাকে লাইন ভেঙে সবার আগে শপে প্রবেশের কথা বললেও শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী আগে যেতে অস্বীকৃতি জানান এবং লাইনে দাঁড়িয়ে থেকে সাধারণ নিয়ম অনুসরণ করে শপে ঢোকেন!

তিনি আরো লেখেন, বিদেশী কোনো শিক্ষামন্ত্রী এমন কাজ করলে তো ফেসবুক প্রশংসার জোয়ারে ভেসে যেতো! চলুন নিজের দেশ ও দেশের কর্তাব্যক্তিদের ভালো কাজগুলোরও একটু ব্র‍্যান্ডিং করি।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান