
সেবা ডেস্ক: টাঙ্গাইলের আটটি উপজেলাকে ইয়োলো(হলুদ) ও চারটি উপজেলাকে গ্রিন(সবুজ) জোনে বিভক্ত করা হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়োলো জোনের মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, মির্জাপুর, মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, সখীপুর, নাগরপুর ও কালিহাতী।
এছাড়া বাকি চারটি উপজেলা ঘাটাইল, ভূঞাপুর, বাসাইল ও দেলদুয়ার গ্রিন জোনে রয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম জানান, জেলায় আক্রান্তের হার বিবেচনা করে ১২টি উপজেলার মধ্যে আটটি উপজেলাকে ইয়েলো জোন ও চারটি উপজেলাকে গ্রিন জোনে বিভক্ত করা হয়েছে।
ইয়েলো জোনের এলাকাগুলো গুরুত্বসহকারে নিয়ে স্বাস্থ্যবিধি বজায় রাখতে অধিক তৎপরতা চালানো হবে। এছাড়াও গ্রিন জোনে বিভক্ত হওয়া এলাকাগুলোতেও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।