
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে জ্যোৎস্না খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ১২ জুন শুক্রবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরশিমুলচুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু ওই গ্রামের হাছেন আলীর মেয়ে।
মৃত ওই শিশুর মা আয়শা খাতুন জানায়, আজ দুপুরের দিকে তার মেয়ে জ্যোৎস্না খাতুনসহ আরো ৫ হতে ৬ জন শিশুর সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়।
এ সময় পানিতে ডুবে যায় তার মেয়ে জ্যোৎস্না খাতুন। পরে আশপাশের লোকজন তাকে ওই পুকুর থেকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশু মারা গেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবিজল হক বলেন, শিশুটি গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাকে ওই পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ ঘটনার তদন্তকারী অফিসার এসআই হাফিজুর রহমান।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।