আরো ২ জনসহ সুস্থ্য হয়েছেন ২৪ গাইবান্ধায় করোনা আক্রান্ত মোট ১৪৭

S M Ashraful Azom
0
আরো ২ জনসহ সুস্থ্য হয়েছেন ২৪ গাইবান্ধায় করোনা আক্রান্ত মোট ১৪৭

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় ১২ জুন শুক্রবার পর্যন্ত গাইবান্ধা জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১৪৭ জন। আজ নতুন করে সংগ্রহকৃত ৮১ টি নমুনাসহ এ পর্যন্ত জেলার ১৮ শত ৩৬ টি নমুনা সংগ্রহ করা হয়েছে।

এরমধ্যে ১৪ শত ১১ টির নমুনার পরীক্ষার পর এ ফলাফল পাওয়া যায়। এরমধ্যে ৫ জন মারা গেছে। ১১৮ জন আইসোলেসনে রয়েছে।

এছাড়া আজ নন করে ২ জন সহ করোনায় আক্রান্ত ২৪ জন রোগী এ পর্যন্ত সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা স্বাভাবিক জীবন যাপন করছেন। সিভিল সার্জন প্রদত্ত তথ্যে আরও জানা গেছে, করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড় পেয়েছেন ৪৭ জন।

জেলায় গত ২৪ ঘন্টায় ৫৯০ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। জেলা প্রশাসন সূত্রে আরো জানা যায়, করোনা ভাইরাস কোভিড ১৯ এর এই সময় কালে জেলার ৭ টি উপজেলার ও ৪ টি পৌরসভায় ২ লাখ ১ হাজার ১ শত পরিবার কে ও ১৬ হাজার শিশুকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। জেলায় ২ টি এ্যাম্বুলেন্স ১০০ শয্যার একটি আইসোলিসন প্রস্তুত রয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top