চীনে ৫১৬১টি পণ্যে রপ্তানীতে শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ

S M Ashraful Azom
0
চীনে ৫১৬১টি পণ্যে রপ্তানীতে শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ

সেবা ডেস্ক: চীনের মার্কেটে বাংলাদেশের ৫১৬১টি পণ্যের শুল্ক মুক্ত রপ্তানির সুবিধা পেয়েছে বাংলাদেশ। আগামী ১ জুলাই থেকে এই সুবিধা কার্যকর হবে। বৃহস্পতিবার (১৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানায়, চীন বাংলাদেশের জন্য যেসব পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, তার মধ্যে দিয়ে বাংলাদেশ চীনা বাজারে মোট রপ্তানি পণ্যের ৯৭ শতাংশই শুল্ক মুক্ত সুবিধা পাবে।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বৃহস্পতিবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনা শুল্কমুক্ত সুবিধা নিয়ে বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায় ৫১৬১টি পণ্যের শুল্ক মুক্ত রপ্তানির সুবিধার কথা বলা হয়েছে। এর মধ্যে দিয়ে চীনা বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির দুয়ার খুলবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top