করোনা জয়ী মির্জাপুরের সাংবাদিক জাহাঙ্গীরকে ফুলেল শুভেচ্ছা

S M Ashraful Azom
করোনা জয়ী মির্জাপুরের সাংবাদিক জাহাঙ্গীরকে ফুলেল শুভেচ্ছা

সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনা জয় করে কর্মজীবনে ফিরে আসায় টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেনকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।

শনিবার বেলা বারটার দিকে প্রেসক্লাব কার্যালয়ে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।

এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, সোহেল মোহসীন শিপন ও বর্তমান সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা উপস্থিত ছিলেন।

গত ১১ মে জাহাঙ্গীর হোসেন স্বেচ্ছায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৪ মে তার নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিব ধরা পড়ে। তারপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেন।

গত ২৩ ও ২৯ মে পরপর দুই বার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিব আসলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাকে সুস্থ ঘোষণা করে। দীর্ঘ ২৫ দিন চিকিৎসা শেষে আজ শনিবার তিনি তার কর্মস্থল প্রেসক্লাব মির্জাপুরে আসলে সহকর্মীরা তাকে ফুলেল শুছেচ্ছা জানান।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান