কালিহাতীতে রিক্সা-ভ্যান চালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরন

S M Ashraful Azom
0
কালিহাতীতে রিক্সা-ভ্যান চালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরন

সেবা ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অসহায় অটো রিক্সা/ভ্যান ও ইজিবাইক চালকদের মাঝে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি করে চাল বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

শনিবার ১৩ জুন সকালে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে কালিহাতী অটো রিক্সা/ভ্যান ও ইজিবাইক সমিতির আওতাধীন কালিহাতী পৌর এলাকার ৫৭৭ জন শ্রমিকের মাঝে ওই চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, কালিহাতী পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন,উপজেলা সৈনিক লীগের আহ্বায়ক মিন্টু সরকার, কালিহাতী অটো রিক্সা/ভ্যান ও ইজিবাইক সমিতির সভাপতি শেখ জাহিদুল ইসলাম শিবলু, কার্যকরী সভাপতি শামীম আল মামুন, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন পাগু, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সড়ক সম্পাদক লাভলু, আলমগীর হোসেন ও সাইদুর রহমান প্রমূখ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top