বাসাইলে পর্নোগ্রাফির অভিযোগে যুবক গ্রেফতার

S M Ashraful Azom
0
বাসাইলে পর্নোগ্রাফির অভিযোগে যুবক গ্রেফতার

সেবা ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে এক কলেজ শিক্ষার্থীকে ছবি নিয়ে ব্লেইকমেইল করায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন মামলায় এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত রাসেল মিয়া (২৮) বাসাইল উপজেলার টেংগুরিয়া পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৩টি পেনড্রাইভ এবং ১টি ওটিজি কেবল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১২ ও সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বাসাইল থানায় সোপর্দ করা হয়। অভিযুক্ত ওই ব্যক্তি অনার্সের এক শিক্ষার্থীকে ছবি নিয়ে বিভিন্নভাবে বেকমেইল করে আসছিলো। পরে ওই শিক্ষার্থী নিজে বাদি হয়ে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ৮(১)(২) ধারায় মামলা দায়ের করেন। মামলার পর তাকে গ্রেফতার করা হয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top