গাইবান্ধায় আটক ভূয়া নারী পুলিশ

S M Ashraful Azom
0
গাইবান্ধায় আটক ভূয়া নারী পুলিশ

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় পুলিশ পরিচয়ে দোকানে বাকি নিতে গিয়ে ধরা পড়েছে শিখা (২৬) নামের এক নারী।

১৪ জুন রবিবার দুপুরে গাইবান্ধা বাস টার্মিনাল থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার বাসা থেকে পুলিশের পোষাক ও পোষাক পড়া ছবি জব্দ করা হয়। ভূয়া নারী পুলিশ শিখা  (২৬) বাড়ী রাজশাহীর রাজপাড়া উপজেলার বাসুয়া গ্রামে। তার স্বামীর বাড়ী গাইবান্ধা সদরের ধানঘড়া গ্রামে।

পুলিশ জানায়, অভিযুক্ত শিখা পুলিশ সেজে দোকান থেকে বাকিতে পুলিশের ড্রেসের কাপড় কিনে বাস টার্মিনালে একটি টেইলার্সে বানাতে দেয়। বাকিতে কাপড় কিনে নিখোঁজ হয় সে। পরে আবারো বাসস্টান্ড এলাকায় আসলে তার আচরণে সন্দেহ হলে থানায় অভিযোগ করে ভুক্তভোগী। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ তাকে আটক করে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ারর বলেন, অভিযুক্ত ভুয়া নারী পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top