সিভিএফ’র বিশেষ দূত হলেন জামালপুরের কৃতি সন্তান আবুল কালাম আজাদ

S M Ashraful Azom
0
সিভিএফ’র বিশেষ দূত হলেন জামালপুরের কৃতি সন্তান আবুল কালাম আজাদ

সেবা ডেস্ক: জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও জামালপুরের কৃতি সন্তান আবুল কালাম আজাদ।

গত রোববার (১৪ জুন) প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন তথ্যটি নিশ্চিত করেন।

গত ৬ জুন আবুল কালাম আজাদকে জাতিসংঘের সিভিএফের বিশেষ দূত হিসেবে সিভিএফ ম্যানেজিং পার্টনার, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন বোর্ড সভাপতি বান কি মুন এবং সিভিএফের সভাপতি শেখ হাসিনা যৌথভাবে এই নিয়োগ দিয়েছেন।

গত মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিভিএফের সভাপতি নির্বাচিত হন। আগামী দুই বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী সিভিএফের সভাপতির দায়িত্ব পালন করবেন। সিভিএফের সভাপতিকে সহযোগিতা করার জন্য বিশেষ দূত হিসেবে আবুল কালাম আজাদও দুই বছরের জন্য বিশেষ দূতের দায়িত্ব পালন করবেন।
Former Chief Secretary Abul Kalam Azad is the CVF's special envoy

আবুল কালাম আজাদ মুখ্য সচিবের দায়িত্ব পালন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।

জামালপুরের কৃতিসন্তান আবুল কালাম আজাদ জাতিসংঘের বিশেষ দূত মনোনীত হওয়ার তাকে জামালপুর জেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

তিনি জানান, সিভিএফ ম্যানেজিং পার্টনার, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন বোর্ড প্রেসিডেন্ট বান কি মুন এবং সিভিএফের প্রেসিডেন্ট শেখ হাসিনা যৌথভাবে এই নিয়োগ দিয়েছেন।

আবুল কালাম আজাদ বিসিএস ’৮২ ব্যাচের কর্মকর্তা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলো নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার জন্য ২০০৯ সালে গঠন করে ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা (সিভিএফ)। বাংলাদেশসহ বিশ্বের ৪৮টি দেশ সিভিএফের সদস্য। ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনে (কপ ১৫) প্রথম আবির্ভাব ঘটে সিভিএফের।





ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top