
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জ-০১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের বর্তমান এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম আর নেই। শনিবার (১৩ জুন) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব তথ্য নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র বর্ষিয়ান জননেতা মোহাম্মদ নাসিম গত ৫ জুন ভোরে ব্রেন স্ট্রোক করেন। ওইদিনই জরুরিভাবে তার অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পযবেক্ষণে রেখেছিলেন। পরে গত ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৫ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বিকেলে মেডিক্যাল রোর্ড সভা করে তার শারীরিক অবস্থা পযালোচনা করেন। চিকিৎসকদের বোর্ড তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন। ওইসময়ের মধ্যে তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ডিপ কমাতে রাখা হয় ৷
গত ১ জুন সকালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে রাতে তার করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।
তবে পরদিন থেকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় ৷
কিন্তু গত ৫ জুন সকালে মোহাম্মদ নাসিম ব্রেন স্ট্রোক করেন। এর আগে ওয়ান ইলেভেনের সময় কারাবন্দি অবস্থায় স্ট্রোক করেছিলেন নাসিম। এবার ছিল তার দ্বিতীয় দফায় স্ট্রোক। এ অবস্থায় গত ৯ জুন তার পুনরায় করোনা ভাইরাস পরীক্ষা করা হয় ৷ ওই দিন করোনা রিপোর্ট নেগেটিভ আসে ৷
উন্নত চিকিৎসার জন্য পরিবারের মতামতে তাকে সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টাও করা হয় ৷ কিন্তু তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় বিদেশ নেওয়ার মতো অবস্থা থাকে না। ফলে চেষ্টা করেও সম্ভব হয়নি ৷ এদিকে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোকে মূহ্যমান পুরো কাজিপুরবাসি। মৃত্যুর সংবাদ চড়িয়ে পড়ার সাথে সাথে লোকজন উপজেলা সদরের দলীয় কার্যালয় আসছেন। সেখানে রয়েছেন অনেক নেতাকর্মি। কেউ কেউ হাউমাউ করে কাদছে। কেউবা শান্ত্বনা দিচ্ছেন একে অপরকে। তাৎক্ষণিক শোক জানিয়েছেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহা আলম, ভয়েস অব কাজিপুরের সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সম্পাদক আব্দুল মজিদ বাবু, আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, কাজিপুর সাহিত্য পরিষদের সভাপতি সাইফুল ইসলাম পলাশী, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সম্পাদক আবদুল জলিল প্রমূখ।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।