বকশীগঞ্জে স্বামীকে হত্যা, স্ত্রী আটক

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে স্বামীকে হত্যা, স্ত্রী আটক

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চরকামালবার্তী গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে স্ত্রীর হাতে স্বামী মেহের আলী (৫০) খুন হয়েছে। এ ঘটনায় স্ত্রী সুলতানা বেগমকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাদ দিয়ে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু  জানান, কথাকাটাকাটির জের ধরে স্বামী স্ত্রীর বাক বিতন্ডার এক পর্যায়ে লাঠি দিয়ে স্বামী মেহের আলীকে আঘাত করে স্ত্রী সুলতানা বেগম। পরে মাটিতে পড়ে গেলে গলা টিপে শ্বাস রুদ্ধ করে হত্যা করা হয়।

পরে স্থানীয়রা স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে সুলতনাকে আটক ও মৃতদেহ উদ্ধার করে থানায় আনে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে। আগামীকাল মৃতদেহ জামালপুরে মর্গে প্রেরণ করা হবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top